ব্যঙ্গচিত্রে ধর্মীয় গোঁড়ামির প্রতিবাদ
হাতে মশাল, কণ্ঠে কবিতা-গান, নির্বাক অভিনয় ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর মাধ্যমে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত ‘ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদী সন্ধ্যা’ শিরোনামের কর্মসূচিতে চলমান ভাস্কর্যবিরোধী আন্দোলন, ধর্মের নামে মানুষ হত্যা ও সহিংসতার প্রতিবাদ জানান তারা।
শিল্পমাধ্যম ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদ ও সমসাময়িক ধর্মীয় সহিংসতার নানা দিক তুলে ধরে কবিতা আবৃত্তি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির আবৃত্তি শিল্পী রাগীব রহমান ও কামরুন নাহার মুন্নী। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে ‘ভয়েস আব ইন্সপাইরেশন’ নামে মুকাভিনয় করেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
সৈকত বলেন, “আমরা কোনো ধর্মের বিরোধী নই। পৃথিবীর সব ধর্মই শান্তির কথা বলে। ধর্ম চর্চা ভালো, কিন্তু উগ্রবাদ নয়। সম্প্রতি সারা বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদী চর্চা শুরু হয়েছে। ধর্মকে হাতিয়ার হিসেবে নিয়ে এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি
