২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীরাত সম্মেলনের অনুমোদন না পেয়ে বিক্ষোভ

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সীরাত সম্মেলনের অনুমোদন না পেয়ে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন কওমি মাদ্রাসার একদল শিক্ষক ও শিক্ষার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2020, 06:52 PM

Updated : 08 Apr 2022, 01:39 AM

বৃহস্পতিবার সকাল ৯টায় ‘রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের’ ব্যানারে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

উদ্যোক্তাদের একজন সাখাওয়াত হোসাইন রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুষ্ঠানে মহানবীর জীবনী আলোচনা ছাড়াও বিভিন্ন কওমি, আলিয়া স্কুল-কলেজের মাদ্রাসার শিক্ষার্থীদের সীরাত অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এজন্য ১০ নভেম্বর পুলিশ কমিশনার বরাবর আবেদন করা হয়েছিল।

“আমাদেরকে লিখিত অনুমতি দেওয়া হয়নি। তারপরও অনুষ্ঠান করতে পারব এ রকম মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানস্থলে হাজির হলে শাহবাগ থানা পুলিশ জানায়, কোনো অনুষ্ঠান করা যাবে না।”

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার বলেন, “উনাদের কোনো অনুমতি ছিল না। তাই অনুষ্ঠান না করার জন্য তাদের অনুরোধ করা হয়।”

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার জানান, অনুষ্ঠান করতে না পেরে হুজুররা মিছিল সহকারে বায়তুল মোকাররমের উত্তর গেটে চলে যান এবং সেখানে অনুষ্ঠান করেন। তবে কোনো ধরনের ঝামেলা হয়নি।