ঢাকায় হিযবুত তাহরীরের ৪ সদস্য গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট।
তাদেরকে মঙ্গলবার দক্ষিণখান কাওলা ছান্দারটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ‘উগ্রবাদী’ বই ও হাতে লেখা ডায়রি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
