টিকাটুলির সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড
রাজধানীর টিকাটুলির সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর পুড়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে আগুন লাগার পর আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে।
নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, টিনশেড ও সেমি-পাকা ঘর আগুন লাগে। আগুনে দশটি ঘর পুড়ে গেছে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
