২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দিরা রোডে বিস্ফোরণে উড়ে গেল ম্যানহোলের ঢাকনা

রাজধানীর ইন্দিরা রোডে তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনা উড়ে গেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 10:04 PM

Updated : 10 Oct 2022, 07:33 PM

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী ফারুক আল মাসুদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইন্দিরা রোডের ৭০/১, ৭৫/এফ, ৭৫/বি ও ৭০/এ নম্বর বাড়ির সামনে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের পানি নিষ্কাশন লাইনের তিনটি পিট ও তিনটি ক্যাচপিট এবং ঢাকা ওয়াসার স্যুয়ারেজ লাইনের তিনটি ম্যানহোলের ঢাকনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াসা ও সিটি করপোরেশনের লাইন দুটি পাশাপাশি ছিল।
Image
ঢাকার ইন্দিরা রোডে শুক্রবার বিকালে তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণে উড়ে গেছে ম্যানহোলের ঢাকনা।

ঢাকার ইন্দিরা রোডে শুক্রবার বিকালে তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণে উড়ে গেছে ম্যানহোলের ঢাকনা।

বিস্ফোরণের পরপরই তিতাসের কর্মীরা গিয়ে গ্যাসলাইনের ‘লিকেজ’ মেরামত করে এসেছেন বলে তিতাস গ্যাসের অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা আলতাফ হোসেন জানিয়েছেন।

এই এলাকার গ্যাসের লাইনে ‘লিকেজ’ থাকার বিষয়ে আগেই তিতাসকে মৌখিকভাবে জানানো হয়েছিল বলে সিটি করপোরেশনের প্রকৌশলী ফারুক আল মাসুদ জানান।

Image
ঢাকার ইন্দিরা রোডে শুক্রবার বিকালে তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণে উড়ে গেছে ম্যানহোলের ঢাকনা।

ঢাকার ইন্দিরা রোডে শুক্রবার বিকালে তিতাস গ্যাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণে উড়ে গেছে ম্যানহোলের ঢাকনা।

তিনি বলেন, “বিভিন্ন কাজ করতে গিয়ে এ ধরনের গ্যাসের লিকেজ আমরা আগেও পেয়েছি। আমরা মৌখিকভাবে তিতাসকে জানিয়েছি। কিন্তু উনারা বলেছেন, লাইনে কোনো ত্রুটি নেই।”

এখন ওই সড়ক দিয়ে ছোট যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে না জানিয়ে সিটি করপোরেশনের এই কর্মকর্তা বলেন, “কালকে ক্ষতিগ্রস্ত স্ল্যাব ও ম্যানহোলের ঢাকনা রিপ্লেস করে দিব।”