২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসপি আনিসুল হত্যার বিচার দাবি জাবি শিক্ষার্থীদের

রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 05:24 PM

Updated : 10 Oct 2022, 07:33 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আনিসুল করিমকে হাসপাতালে পিটিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।

আনিসুল করিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিম শিপন মানসিক চিকিৎসার জন্য গত সোমবার আদাবরের ওই হাসপাতালে যান। কিন্তু চিকিৎসার বদলে সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Image
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আনিসুল করিমকে হাসপাতালে পিটিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি আনিসুল করিমকে হাসপাতালে পিটিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

মানববন্ধনে জাবি শিক্ষার্থীরা আনিসুল করিম হত্যা ও তার মানসিক অসুস্থতার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এছাড়া সারাদেশে অবৈধভাবে চলা হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বলেন, “ভিডিও ফুটেজে স্পষ্ট ফুটে উঠেছে শিপনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে খুনিদের চিহ্নিত করেছে পুলিশ। অতি দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার রাজপথে থাকবে।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুন চৌধুরী বলেন, “আমাদের হাসপাতালগুলোতে সেবা নিতে গিয়ে কী হয়, সেটা আমরা দেখেছি। সার্বিকভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা দুরাবস্থা চলছে। আমি সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আহ্বান জানাব, আপনারা এমন ব্যবস্থা নিন যাতে আর কোনো শিপনকে আমাদের হারাতে না হয়।”

মনাববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলসহ আরও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।