২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকিয়েছে বিএনপি-জামায়াত: সংসদীয় কমিটি

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে অভিযোগ তুলেছে সংসদীয় কমিটি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 08:40 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এটি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে এ অভিযোগ তোলা হয়।

পরে মুক্তিযোদ্ধার তালিকায় থাকা ভূয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় বলে

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ দেওয়া হয় তা প্রয়োজন অনুযায়ী মাসিক হারে দেওয়ার সুপারিশ করা হয়।

মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারদের সমন্বয়ে কার্যক্রম চলমান আছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়।

বৈঠকে ‘বিশুদ্ধ তালিকা’ একবারে প্রকাশে দেরি হলে পর্যায়ক্রমে তালিকা প্রকাশের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।