২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: স্ত্রীসহ আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও তার স্ত্রী নাসরিন আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 04:34 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

বৃহস্পতিবার মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী মহোদয় ও স্যারের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। স্যার আজকে রিপোর্ট পেয়েছেন, পজিটিভ শনাক্ত হয়েছে। ম্যাডামের আরও চারদিন আগে ধরা পড়েছে।”

একান্ত সচিব নিজেও করোনাভাইরাস আক্রান্ত বলে জানান।

“আমি ভেবেছিলাম এটা ভাইরাস জ্বর। ওই রকম সিম্পটম নেই। বাসায় আইসোলেশনে রয়েছি। মন্ত্রী মহোদয় বাসায় আইসোলেশনে রয়েছেন। স্যারের তেমন সিম্পটম নেই। মোটামুটি শারীরিক অবস্থাও ভালো।”

ইমরান আহমদ সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইন ঘাট, কোম্পানিগঞ্জ) আসন থেকে ছয় বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।

১৯৪৮ সালের ২২ ফেব্রুয়ারি ভারতের আম্বালায় তার জন্ম।

ইমরান আহমদের স্ত্রী অধ্যাপক নাসরিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ছিলেন।