২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে কোভিড-১৯ প্রস্তুতি নিয়ে অনলাইন প্রশিক্ষণ

দেশের ৬৮টি কারাগারে কোভিড-১৯ প্রতিরোধে প্রস্তুতি ও মানসিক চাপ ব্যবস্থাপনা নিয়ে অনলাইন প্রশিক্ষণ বুধবার সম্পন্ন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 02:42 AM

Updated : 18 Aug 2022, 04:02 PM

কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ কর্মীদের কোভিড-১৯ প্রতিরোধে প্রস্তুতি ও মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক এই অনলাইন প্রশিক্ষণে ১৭টি ব্যাচের মাধ্যমে ৩৪১ জন অংশ নেন।

ঢাকা আহছানিয়া মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জার্মান সরকার ও ব্রিটিশ সরকারের অর্থায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ,  জিআইজেডের সার্বিক সহযোগিতায় কারা অধিদপ্তর ও ঢাকা আহছানিয়া মিশন ‘কোভিড-১৯ প্রিপেয়ার্ডনেস ও স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণের কারিকুলাম যৌথভাবে প্রস্তুত করেছে ঢাকা আহছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস (আইসিআরসি)।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

জিআইজেড বাংলাদেশ’র ‘রুল অব ল’ প্রোগ্রামের হেড অফ প্রোগ্রাম প্রমিতা সেনগুপ্ত, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, এফসিডিও'র টিম লিডার রফিকুজ্জামান বক্তব্য রাখেন।