২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা

রাজধানীর রামপুরায় কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 01:00 AM

Updated : 18 Aug 2022, 04:02 PM

এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ হাওলাদারকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথা ও বাঁ হাতে আঘাতপ্রাপ্ত ইউসুফের অবস্থা গুরুতর বলে তার ভাই ইব্রাহিম হাওলাদার জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় এই ঘটনার পর পুলিশ ভিক্টর পরিবহনের ওই বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

ইব্রাহিম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছোট ভাই ইউসুফ কেরাণীগঞ্জে কাজ সেরে বাসায় ফেরার জন্য গুলিস্তানে এসে ভিক্টর পরিবহনের এই বাসে উঠেন। রামপুরা আসার পথে হাজীপাড়ায় নামতে চাইলে বাসের চালকের সহকারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ অবস্থায় বেশ কিছু দূর যাওয়ার পর চালকের সহকারী চলন্ত বাস থেকে ইউসুফকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।

এদিকে ঘটনার পরপরই বাসের অন্যান্য যাত্রীরা বাসটি আটকে পুলিশে খবর দেন।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ইউসুফ একটি অ্যাম্ব্রয়ডারি কারখানায় কাজ করেন। শরীয়তপুরের সখিপুরে তাদের গ্রামের বাড়ি। রামপুরার কাজীপাড়ায় থাকতেন তিনি।