ঢাকায় সন্দেহভাজন সাত জঙ্গি গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তারদের মধ্যে ছয়জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর এবং একজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে হিযবুত তাহরীর সদস্যরা হলেন- মো. সোহেল (২৯), নূর মোহাম্মদ ওরফে অরুন ওরফে নূর (৩০), মো. ইব্রাহিম খলিল উল্লাহ (২১), অর্ণব হাসান (২১), মো. সাইফুর রহমান ওরফে বাবর (৩০) এবং নূর মোহাম্মদ শাকিল (২৬)। আর মো. সোহেল রানা ওরফে সাইদুল ইসলাম সোহেল ওরফে সোহেল (২৬) নামে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
“সোহেল দীর্ঘ দিন যাবত অনলাইনে সংগঠনের প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত ছিল।”
