ঢাকার খিলক্ষেতে রাস্তার পাশে নবজাতক উদ্ধার
রাজধানীর খিলক্ষেত এলাকায় রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় নিকুঞ্জ-১ এলাকায় শিশুটিকে পাওয়া যায় বলে জানিয়েছেন খিলক্ষেত থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার উপর পড়ে থাকা কাপড়ের শপিং ব্যাগের ভিতর ছেলে শিশুটিতে দেখতে পায় কর্তব্যরত এক সার্জেন্ট। পরে তাকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়।”
কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
