২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ে দুজন নতুন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 05:53 PM

Updated : 18 Aug 2022, 03:54 PM

এতদিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা মো. মেসবাহুল ইসলাম পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব।

Image
মো. মেসবাহুল ইসলাম ও মো. সফিকুল আহম্মদ

মো. মেসবাহুল ইসলাম ও মো. সফিকুল আহম্মদ

আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সফিকুল আহম্মদকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. নাসিরুজ্জামান ১৬ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।