কাজ দেওয়ার কথা বলে ‘হোটেলে নিয়ে ধর্ষণ’, গ্রেপ্তার ১
বাসাবাড়িতে ভালো বেতনে গৃহকর্মীর কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে শেরেবাংলা নগর থানা এলাকার শ্যামলীবাগ আবাসিক এলাকা থেকে মো. সেলিম নামে ৩৪ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
দুই দিন পর সেলিম তার সঙ্গে দেখা করে ‘ভালো কাজ’ পাওয়ার কথা জানিয়ে তাকে শ্যামলী এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে সেই ভিডিও প্রচার করে দেওয়ার কথা বলে আবারও তাকে হোটেলে যেতে বলে এবং টাকা দাবি করে বলে জানানো হয় র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, ওই তরুণী র্যাবকে বিষয়টি জানালে শনিবার রাত সোয়া ৮টার দিকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
