২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিকাটায় গ্যাস থাকবে না ৮ ঘণ্টা

পাইপ লাইনের সংস্কার কাজের জন্য ঢাকার মাটিকাটা এলাকায় আট ঘণ্টা গ্যাস পাবেন না গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 10:36 AM

Updated : 08 Apr 2022, 01:27 AM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময় মাটিকাটা ফল পট্টি থেকে ইসিবি চত্বর পর্যন্ত, মাটিকাটা বাজার এলাকা, পশ্চিম মাটিকাটাসহ আশপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সম্প্রতি ঢাকাজুড়ে লাইন মেরামত কাজে হাত দিয়েছে তিতাস। পালা করে এলাকাভিত্তিক এই সংস্কার কাজ চলছে বলে কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন।