নিম্নমানের কাপড়ে মাস্ক, ভেজাল শিশু খাদ্য তৈরিতে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন কাপড় দিয়ে মাস্ক তৈরি এবং ভেজাল শিশু খাদ্য তৈরির অপরাধে ঢাকার কামরাঙ্গীরচরের দুই কারখানা মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাবের যৌথ অভিযানে কারখানা দুটিকে জরিমানা করা হয়।
কামরাঙ্গীরচর এলাকায় এই কারখানা অনুমোদনহীন সার্জিক্যাল মাস্ক উৎপাদন ও বিপণন করে আসছে বলে তথ্য পেয়ে এনএসআই অনেক দিন ধরে তাদের ওপর নজর রাখছিল।
সেখান থেকে প্রায় ৬০০ কার্টুন রাসায়নিক মিশ্রিত শিশুখাদ্য আমের জুস ও আইসক্রিম জব্দ করা হয় বলে সারওয়ার আলম জানান।
ওই কারখানার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
