টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব আফজাল
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আফজাল হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির পর ওই পদে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসার মো. নূর-উর-রহমান আগামী ৭ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
৭ অক্টোবর থেকে নূর-উর-রহমানের পিআরএল মঞ্জুর করে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জুডিশিয়াল সার্ভিস কমিশনে নতুন সদস্য
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য বিচারপতি নজরুলকে ওই পদে নিয়োগ দিয়েছেন জানিয়ে রোববার আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা অনুযায়ী বিচারপতি নজরুলকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশ বলা হয়েছে।
