চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুরে নতুন ডিসি
জনপ্রশাসনে রদবদলে নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুর জেলা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মো. মঞ্জুরুল হাফিজকে চাপাইববাগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. পারভেজ হাসানকে শরিয়তপুরের ডিসির দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা আদেশ চাঁপাইনবাবগঞ্জের ডিসি এ জেড এম রুরুল হককে রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক এবং শরিয়তপুরের ডিসি কাজী আবু তাহেরকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।
