২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ শহরে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে যারা অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2020, 01:08 PM

Updated : 18 Aug 2022, 03:44 PM

এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশও করেছেন।

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে শুক্রবার এশার নামাজের সময় বিস্ফোরণ ঘটে।

এই বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ ১১ জনের মৃত্যু হয়েছে। অর্ধ শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা এ বিষয়ে সর্বদা খোঁজ-খবর রাখছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পুরনো খবর:

মসজিদে এসি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১