২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ডিআইজিকে বদলি

ডিআইজি পদমর্যাদার চার পুলিশ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2020, 09:22 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলির এই আদেশ হয়।

রাজশাহী মহানগরীর পুলিশ কমিশনার মো. হুমায়ন কবিরকে ঢাকার পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার এসবির ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে ঢাকা মহানগরে বদলি করা হয়েছে।