২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে মাশহুদুল-ইয়াছিন

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2020, 11:47 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক মাশহুদুল হক। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ ইয়াছিন।

এছাড়া কমিটির সহ-সভাপতি পদে দীপ্ত টেলিভিশেনের আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক পদে জিটিভির সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সারা বাংলা ডটনেটের আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমসের আমিনুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের খাদেমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এনটিভি অনলাইনের জাকের হোসেন, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান নির্বাচিত হয়েছেন।

Image
মাশহুদুল হক

মাশহুদুল হক

কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ইলিয়াছ সরকার, নিউজ টোয়েন্টিফোরের হাবিবুল ইসলাম হাবিব ও দৈনিক আমাদের নতুন সময়ের মাহমুদুল আলম।

রোববার ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক আশরাফ-উল আলম।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিবেদক মিজান মালিক ও আমার কাগজের বার্তা সম্পাদক তোফায়েল হোসেন।

এছাড়া বর্তমান কমিটির সভাপতি দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ওয়াকিল আহমেদ হিরন, নতুন কমিটির নির্বাচিত সভাপতি মাশহুদুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।