২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গেণ্ডারিয়ায় দুই বিদ্যুৎকর্মী তড়িতাহত

রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দা সরকারি হাই স্কুলের কাছে দুই বিদ্যুৎকর্মী তড়িতাহত হয়ে গুরুতর আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2020, 01:05 AM

Updated : 18 Aug 2022, 03:41 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ট্রান্সফরমার মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ দেওয়ায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- আনোয়ার হোসেন (৩২) ও হোসেন আলী (২৯)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গেন্ডারিয়া থানার এসআই হারুণ অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারিন্দা সরকারি হাই স্কুলের কাছে একটি ট্রান্সফরমারে কাজ করছিলেন দুইজন কর্মী। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে সাথে সাথে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।

তাদের হাত মাথা ও পায়ে গুরুতর জখম হয়েছে। তারা আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান এই পুলিশ কর্মকর্তা।