২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সি আর দত্তের অবদান জাতি চিরদিন স্মরণ করবে: রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 11:36 AM

Updated : 08 Apr 2022, 01:15 AM

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “মহান মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অব.) সি আর দত্তের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মারা যান সি আর দত্ত বীর উত্তম। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

রাষ্ট্রপতি শোকবার্তায় সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।