২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের আওয়ামী লীগ নেতা সিদ্দিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 12:17 AM

Updated : 18 Aug 2022, 03:37 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে,প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতা সিদ্দিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।

অ্যাডভোকেট সিদ্দিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান।

তিনি গত ৩ অগাস্ট থেকে অসুস্থ ছিলেন বলে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু জানিয়েছেন।