সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের স্ত্রীর মৃত্যু
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের স্ত্রী আরশেদা হক রাজধানী বারডেম হাসপাতালে মারা গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত আরশেদা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
বুধবার জোহরের নামাজের পর ধানমণ্ডির ৭ নম্বর মসজিদে আরশেদা হকের জানাজা হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।
স্বাধীনতা পদক জয়ী সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হক ২০১৪ সালে মারা যান। চার মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন তারা।
