এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ব্যাংকে
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ব্যাংকে পাঠিয়েছে সরকার।
আগামী ২৯ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উৎসব ভাতার সরকারি অংশ তোলা যাবে।
আগামী ১ অগাস্ট কোরবানির ঈদ হবে। সরকারি চাকরিজীবীদের দুই ঈদে মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে দেওয়া হয়। আর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা হিসেবে পান।
