২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর দক্ষিণখানে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 11:07 AM

Updated : 18 Aug 2022, 03:30 PM

নিহত রিপনের  (৩৫) বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে বলে র‌্যাবের দাবি। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার গভীর রাতে রাত দেড়টার দিকে আশিয়ান সিটি এলাকায় একটি টহল দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে বলে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে ‘র‌্যাবের টহল দল গুলির মুখে পড়ে’ পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলি থেমে যাওয়ার পর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও এক হাজার ৯৩৭ ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে।