বনানীতে ‘দুর্ঘটনায়’ যুবকের মৃত্যু
রাজধানীর বনানীর রাস্তা থেকে এক যুবক লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক বত্রিশ বছর বয়সী অজ্ঞাত ওই যুবকের পরনে ছিল লুঙ্গি ও শার্ট।
বনানী থানার ওসি নূরে আজম বলেন, “মঙ্গলবার সকালে সেতু ভবনের পশ্চিম পাশের সড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
“ধারণা করা হচ্ছে রাতে কোনো গাড়ির চাপায় মারা গেছে।”
আঙ্গুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
