দক্ষিণখানে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন
রাজধানীর দক্ষিণখানে বাসায় এক নারী পোশাককর্মী খুন হয়েছেন।
সোমবার রাতে দক্ষিণখান দক্ষিণপাড়া জামে মসজিদ গলির আব্দুল কাদের সিদ্দিকির টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত আলো আক্তার (১৮) দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা। তিনি দক্ষিণখানের ওই বাসায় পরিবারের সঙ্গে ভাড়ায় থাকতেন।
দক্ষিণখান জোনের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমান বলেন, রাতে কারখানা থেকে ফিরে আলো বাথরুমে গোসল করছিলেন। এসময় তাকে কেউ ছুরি মেরে পালিয়ে যায়। স্বজনরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“তার বুকে, পিঠে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
