২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তির মাধ্যমে উচ্চশিক্ষা কার্যক্রম চলমান রাখার আহ্বান

করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কার্যক্রম প্রযুক্তির সহায়তায় এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউজিসি'র সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 01:12 AM

Updated : 18 Aug 2022, 03:30 PM

সোমবার ইউজিসির আইএমসিটি বিভাগ আয়োজিত দুইদিনের ভার্চুয়াল পদ্ধতিতে 'অনলাইন সভা আয়োজন ও অংশগ্রহণের কলাকৌশল' বিষয়ে এক প্রশিক্ষণে এ আহ্বান জানান তিনি।

উচ্চশিক্ষার সাথে সংশ্লিষ্টদের কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বশেষ প্রযুক্তি বিষয়ে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করা জরুরি বলে মনে করেন এই প্রযুক্তিবিদ।

শিক্ষক, শিক্ষার্থী ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দিয়ে অধ্যাপক সাজ্জাদ বলেন, "চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও কোভিড-১৯ বাস্তবতায়  ফ্রন্টিয়ার প্রযুক্তি ব্যবহারে অধিক গুরুত্ব দিতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি জ্ঞানের কোন বিকল্প নেই।"

ইউজিসিতে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় কমিশনের বিভিন্ন বিভাগের ১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এবং আইএমসিটি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ উপস্থিত ছিলেন।