২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে বিএনপি নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 05:27 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

সোমবার বেলা সোয়া ২টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান।

তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

আউয়াল ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে ঢাকা কলেজের ছাত্র সংসদে জিএস হয়েছিলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি।

আবদুল আউয়াল খানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক শোকবার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেন।