২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও চিকিৎসা সরঞ্জাম এল চীন থেকে

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশের জন্য আরও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে চীন সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2020, 10:28 PM

Updated : 10 Oct 2022, 07:15 PM

সোমবার ঢাকায় চীনা দূতাবাস থেকে এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন।

সরঞ্জামের মধ্যে ৯টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার, ১৮টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার (সল্যুশন-এ), ১৮টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার (সল্যুশন-বি) এবং ৯টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার (শেলফ) রয়েছে।

এর আগেও করোনাভাইরাস পরীক্ষার কীটসহ নানা চিকিৎসা সরঞ্জাম এসেছে চীন থেকে।