২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাক‌রিজীবী‌দের জন্য টেলিমেডিসিন সেবা চালু

সরকা‌রি কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস সংক্রান্ত পরামর্শ ও চিকিৎসায় টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2020, 01:06 AM

Updated : 18 Aug 2022, 03:20 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার টেলিমেডিসিন সেবা গ্রহণ সংক্রান্ত আদেশ জারি ক‌রে‌ছে।

সেখা‌নে বলা হ‌য়ে‌ছে, সরকারি কর্মচারীদের করোনা চিকিৎসা নিশ্চিতে সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এজন্য এই হাসপাতালে সরকারি কর্মচারীদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো পরামর্শ বা চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য টেলিফোন বা মোবাইল সেবা চালু করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো পরামর্শ বা চিকিৎসা সেবার জন্য সংশ্লিষ্ট‌দের আটজন চিকিৎসকদের মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়ে‌ছে।

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চারজন চিকিৎসক টেলিফোনে সেবা দেবেন।

এই সময় ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. হাম্মদ আলী ভূঁইয়া (০১৪০৪৪৩০৮২০), সহকারী সার্জন ডা. নাদিয়া ফেরদৌস (০১৪০৪৪৩২৫০২), জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. রুম্মানা শায়লা নুর (০১৯৩৫০৩৮৮২৫) এবং মেডিকেল অফিসার ডা. এ কে এম শাহনাওয়াজ (০১৭৭৪০০৩০৪৪) পরামর্শ ও চিকিৎসা দেবেন।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসা সেবা (রেফার্ড রোগী) দেবেন অন্য চারজন চিকিৎসক। এ সময়ে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. শহিদুল ইসলাম (০১৪০৪৪৩০৮০৪), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. ইশরাত জাহান (০১৪০৪৪৩০৮০৫), সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. রকিবুল ইসলাম মোল্লা (০১৪০৪৪৩০৮২২) ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোহাম্মদ শামসুজ্জামান (০১৪০৪৪৩০৮২৩) দা‌য়ি‌ত্বে থাকবেন।

আর রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সেবা নি‌তে হাসপাতালের জরু‌রি মোবাইল নাম্বারে (০১৪০৪৪৩০৮০৩) যোগাযোগ কর‌তে বলা হ‌য়ে‌ছে।