২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীতে কেন ভর্তি পরীক্ষা, সাউথ পয়েন্টকে নোটিস

করোনাভাইরাস মহামারীর মধ্যে কেন শিশুদের ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে ঢাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার কাছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2020, 09:07 PM

Updated : 18 Aug 2022, 03:19 PM

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষকে রোববার ঢাকা শিক্ষা বোর্ড এই কারণ দর্শানোর নোটিস দিয়েছে।

সোমবার বেলা ১২টার মধ্যে বোর্ডের বিদ্যালয় পরদির্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁর কাছে নোটিসের সুস্পষ্ট জবাব দিতে বলা হয়েছে।

নোটিসে বলা হয়, “সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখায় ২৭ জুন শিক্ষার্থী ভর্তির উদ্দেশ্যে পরীক্ষা গ্রহণ করা হয়। অপরপক্ষে কোভিড-১৯ এর কারণে ১৮ মার্চ হতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এবং ২৬ মার্চ হতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

“এমতাবস্থায় দেশের এই দুর্যোগকালীন সময়ে ভর্তি পরীক্ষা গ্রহণ সরকারের আদেশ-নির্দেশ অমান্য করার শামিল। ফলে কেন আপনার ও আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না- মর্মে ব্যাখ্যা তলব করা হলো।”

শিক্ষা প্রতিষ্ঠানটির মালিবাগ শাখায় শনিবার সকাল ১০টা থেকে ১১টা ইংরেজি মাধ্যমের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

তবে শিশুদের ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি জানতেন বলে দাবি করেছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী।

পুরনো খবর:

মহামারীর মধ্যে শিশুদের ভর্তি পরীক্ষা নিল সাউথ পয়েন্ট