২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান আ. লীগ নেতা মুক্তিযোদ্ধা রতনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2020, 12:59 AM

Updated : 18 Aug 2022, 03:19 PM

শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুম রতন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে জার্মানিতে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নে তৎপর ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে হারাল।”

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাটদিয়াকুল গ্রামে জন্ম নেওয়া আনোয়ারুল ইসলাম শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৬৭ বছর বয়সী রতন ক্যান্সারে ভুগছিলেন ।

রাষ্ট্রপতি রতনের বিদেহী আত্মার মাগফেরাত কমানা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।