২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পশ্চিমে বিস্তীর্ণ এলাকায় গ্যাস বন্ধ

সরবরাহ লাইনে আগুন ধরে যাওয়ায় রাজধানীর পশ্চিমের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2020, 11:23 AM

Updated : 08 Apr 2022, 12:59 AM

শুক্রবার দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস বন্ধ থাকছে বলে রাষ্ট্রায়ত্ত বিতরণ কোম্পানি তিতাস জানিয়েছে।

কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়।

“গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নিভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। ফলে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে দুপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।”

পশ্চিম শেওড়াপাড়ার এক বাসিন্দা জানান, সকালে রোকেয়া সরণি থেকে ৬০ ফিট সড়কমুখী আলিমউদ্দিন সড়কের সংস্কার কাজ করায় লাইনে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর ওই এলাকার গ্যাস চলে যায়।