২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবি থেকে ফিরলেন ২৪৩ বাংলাদেশি

কোভিড-১৯ মহামারীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ফিরলেন ২৪৩ জন বাংলাদেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2020, 12:02 AM

Updated : 18 Aug 2022, 03:18 PM

বৃহস্পতিবার রাত ৮টা ৩৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন।

এ অবস্থায় বাংলাদেশ থেকে বিদেশি বা প্রবাসীদের ভাড়ায় বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ থেকেও বাংলাদেশিদের একইভাবে ফেরানো হচ্ছে।

গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।