২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ থেকে ফিরলেন ২৫৭ বাংলাদেশি

কোভিড-১৯ মহামারীর মধ্যে মালদ্বীপ থেকে ফিরেছেন ২৫৭ বাংলাদেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2020, 07:54 PM

Updated : 18 Aug 2022, 03:17 PM

বিমানের বিশেষ একটি ফ্লাইট বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিয়ে ঢাকায় পৌঁছায় বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন।

এ অবস্থায় বাংলাদেশ থেকে বিদেশি বা প্রবাসীদের ভাড়ায় বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ থেকেও বাংলাদেশিদের একইভাবে ফেরানো হচ্ছে।