২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবার মামলায় এসআইসহ দুজন কারাগারে

এগারো হাজার ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) এবং তার সহযোগীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2020, 01:16 AM

Updated : 18 Aug 2022, 03:18 PM

এরা হলেন- এসআই আতিকুল ইসলাম এবং তার সহযোগী রেজাউর রব। আতিকুল বান্দরবান জেলায় কর্মরত।

দুই দফা রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই গোলাম কিবরিয়া।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে ১১ হাজার ইয়াবাসহ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে এই দুজনকে আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

পরে ১৬ জুন দুই দিন এবং ১৯ জুন তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।