২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভো এয়ারে ভারতে ফিরলেন ১৯ নাবিক

করোনাভাইরাস মহামারীকা্লে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বিশেষ একটি ফ্লাইটে ১৯ জন ভারতীয় নাবিক নিজ দেশে ফিরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 07:19 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

ভারতীয় ১৯ জন নাবিককে নিয়ে মঙ্গলবার দুপুরের পর ফ্লাইটটি কলকাতা পৌঁছায় বলে নভো এয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বিমান চলাচল বন্ধ হওয়ায় এই নাবিকরা আটকা পড়েছিলেন। এই সময়ে অনেকে ভিনদেশে আটকা পড়েন।

তবে লকডাউন শেষে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল আবার শুরু হয়েছে।