করোনাভাইরাসে বিবিএস পরিচালক জাফরের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক জাফর আহম্মদ খানের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় রেল ভবনের পাশে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার বড় ভাই হারুন অর রশিদ খান জানিয়েছেন।
এছাড়া তার শরীরে শুক্রবার থেকে দুই দফায় ৬০০ গ্রাম প্লাজমাও দেওয়া হয় বলে তিনি জানান।
৫৭ বছর বয়সী জাফর স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
