২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগ ক্লাবের ছাদে যুবকের লাশ

রাজধানীর মতিঝিলে আরামবাগ স্পোর্টিং ক্লাবের ছাদের একটি কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 02:19 PM

Updated : 18 Aug 2022, 03:14 PM

বৃহস্পতিবার সকালে মতিঝিল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আরামবাগের একজন বাসিন্দা টেলিফোন করে আমাদেরকে জানানোর পর ফোর্স পাঠিয়ে আমরা ক্লাবের ছাদের একটি কক্ষ থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছি। লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

সাইফুলের প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

পুলিশের ধারনা, রাতে ছাদে বসে মাদক গ্রহণের তার মৃত্যু হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাইফুল স্ত্রীকে নিয়ে সাভারে থাকলেও কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন।