২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক লাইভে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা

বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নতুন করোনাভাইরাস ও স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরামর্শ দিতে ফেইসবুক লাইভ শুরু করেছে বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 06:07 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

‘আমার ডাক্তার’ নামে সাপ্তাহিক ফেইসবুক লাইভ শুরু হয়েছে শুক্রবার (১২ জুন) থেকে।

প্রথমদিনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ এ কে এম শামসুল কবীর।

বিশ্ববিদ্যালয়টির বিসিপিআর বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতি শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টার অনুষ্ঠানটি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজ fb.com/seu.official.info এ সরাসরি সম্প্রচারিত হবে।

এ সময়ে রোগীরা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হটলাইনের ০১৬৭১৬৫৭০৭৭ নম্বরে ফোন করে বা ফেইসবুক লাইভে কমেন্ট করে জানাতে পারবেন। এসব বিষয়ে সরাসরি উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টার-২০২০ এ টিউশন ফি ২৫% ও ভর্তি ফিতে ৫০% ছাড়ে অনলাইনে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়াও ১১টি ক্যাটাগরিতে সর্বোচ্চ শতভাগ স্কলারশিপেও ভর্তির সুযোগ রয়েছে।