২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, তিন নম্বর সংকেত

সাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 11:43 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

বৃহস্পতিবার আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

“এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

আবহাওয়ার শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এদিকে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও বরিশাল বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী দুইদিনের মধ্যে মৌসুমী বায়ু পুরোদেশে বিস্তার লাভ করবে। এর ফলে পাঁচদিনের মধ্যে বৃষ্টির প্রবণতাও বাড়বে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।

পুরনো খবর:

কক্সবাজার উপকূলে মৌসুমী বায়ু