২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় আহত রিকশাযাত্রীর মৃত্যু

রাজধানীর ধানমণ্ডিতে বাসের ধাক্কায় আহত এক রিকশা আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 08:13 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রোববার রাত সাড়ে ১০টায় ধানমণ্ডির ৮/এ সড়কের সামনে ইকোনো পরিবহন নামে একটি বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আব্দুর রহিম নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয় বলে ধানমণ্ডি থানার এসআই আবুল বাশার জানান।

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মুর্শিজাম গ্রামের ভজন আলীর ছেলে আব্দুর রহিম ধানমণ্ডি লেকে ঘুরে ঘুরে চা বিক্রি করতেন। ঢাকার হাজারীবাগে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন তিনি।

ওই রিকশার চালক মিলনও সামান্য আহত হয়েছেন জানিয়ে এসআই বাশার বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি আটক করে চালককে গ্রেপ্তার করা হয়।