ব্রহ্মপুত্রের চরে খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস সঙ্কটে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মানবিক সহায়তা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বিভিন্ন চরে শনিবার শতাধিক দুস্থ পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেয় সংগঠনটি।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, লাচ্ছা সেমাই ও সাবান।
এছাড়া চরের এতিম ও দুস্থ শিশুদের মধ্যে ঈদের উপহার হিসেবে নতুন জামা কাপড়ও বিতরণ করে ওয়াইড অ্যাঙ্গেল ফাউন্ডেশন।
“কোভিড-১৯ এর কারণে সবাই দুর্যোগের শিকার। অসহায় মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন কাজ করলেও নদীবেষ্টিত এসব চরাঞ্চলে সাহায্য খুব কমই পৌঁছায়। তাই আমরা চেষ্টা করছি দুর্গম চরাঞ্চলে খাদ্য সহায়তা পৌঁছে দিতে।”
