মমতাজ বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বাংলাদেশের স্বাধীনতার পর গঠিত গণপরিষদের সদস্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
মমতাজ বেগম, ফাইল ছবি
শনিবার রাত ১২টার দিকে ঢাকার ভুতের গলিতে নিজের বাসায় মারা যান মমতাজ বেগম। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
১৯৭০ এর নির্বাচনে যে সাতজন নারী জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, মমতাজ বেগম তাদেরই একজন।
সাবেক সংসদ সদস্য এই মুক্তিযোদ্ধা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়।
