২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ঘণ্টা বিদ্যুৎহীন যাত্রাবাড়ী

বিতরণ উপকেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণে ঢাকার যাত্রাবাড়ী এলাকা প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 05:18 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

শনিবার সকাল ১০টার কিছু সময় পরে যাত্রাবাড়ী কাজলা এলাকার বিদ্যুৎ চলে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

ডিপিডিসির পরিচালন শাখার পরিচালক এটিএম হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিগন্যাল কেবল বিকল হওয়ার কারণে উত্তর কুতুবখালী উপকেন্দ্র শাটডাউন হয়। বিকাল সাড়ে ৩টার দিকে ওই উপকেন্দ্রটি সচল হয়েছে।”

কাজলা এলাকার বাসিন্দা প্রকাশ বিশ্বাস জানান, গরমের মধ্যে সকাল ১০টার পর থেকে ওই এলাকার বিদ্যুৎ চলে যায়। বিকাল পৌনে ৩টায় আবার আসে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে পূর্ব যাত্রাবাড়ী এলাকায় দুর্ভোগের সৃষ্টি হয়।