২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নথি জালিয়াতির অভিযোগ স্বীকার মুমিনের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন ছাত্রলীগের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলাম মুমিন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 09:52 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

শুক্রবার তিনি মহানগর হাকিম ইয়াসমিন আরার খাস কামরায় জবানবন্দী দেন।

আইনজীবী পারভেজ হাসেম এদিন মুমিনের জামিন আবেদন করলেও বিচারক তা নাকচ করেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Image
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে ভোলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে ভোলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকতা এসআই ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার একজন মহানগর হাকিম।

এর আগে এই মামলায় গ্রেপ্তার ফরহাদ, নাজিম উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা স্বীকারোক্তি দিয়েছেন।

জালিয়াতির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে গত ৫ মে তরিকুল ইসলাম মুমিন, ফাতেমা ও ফরহাদকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় তরিকুলকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে নাজিম উদ্দিনের নাম মামলার এজাহারে নেই।

মামলার পর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মুমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

পুরনো খবর:

জালিয়াত মুমিন ফের রিমান্ডে
‘জালিয়াত’ মুমিনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার