২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মো. কামরুল হাসানকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 08:16 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

আর ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. জয়নাল আবেদীনকে সরকারি কর্ম কমিশনের অতিরিক্ত সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব (সাভারের বিপিএটিসির এমডিএস হিসেবে বদলির আদেশাধীন) মো. জাহাঙ্গীর আলমকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।